হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবীনগরে তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ছবি: আমার দেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুর ডিএস কামিল মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. আবদুল্লাহ (৯) নামে এক শিশু মাদরাসার সামনে থেকে অপহরণ হওয়ার অভিযোগ উঠেছে তার নিজের বোনের সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে নবীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অপহরণ হওয়া ওই শিক্ষার্থী নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামের নবী মিয়ার ছেলে।

জানা যায়, নারায়ণপুর গ্রামের বাসিন্দা নবী মিয়ার মেয়ে রিমা আক্তারের সঙ্গে চার বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন নবীনগর পৌরসভার আলমনগর গ্রামের নুরুন্নবী মিয়ার ছেলে মো. খলিল মিয়া। সংসারে বনিবনা না হওয়ায় এক মাস আগে তাদের ডিভোর্স হয়ে যায়। ওই ডিভোর্সের জের ধরে রোববার রিমার ছোট ভাই মো. আব্দুল্লাহ মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে মাদরাসার সামনে থেকে অপহরণ করে নিয়ে যান রিমার সাবেক স্বামী খলিল মিয়া।

এ ঘটনায় আবদুল্লাহর মা সুফিয়া বেগম বাদী হয়ে নবীনগর থানায় খলিল মিয়া ও তার বাবা নুরুন্নবীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে সুফিয়া বেগম বলেন, বিয়ের পর থেকে খলিল অত্যন্ত উচ্ছৃঙ্খল ও বেপরোয়া হয়ে ওঠে। আমার মেয়ের সাংসারিক জীবনে বনিবনা না হলে এক মাস আগে তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর থেকে সে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমার মেয়েসহ আমাদের পরিবারের লোকজনকে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে আসছে খলিল ও তার পরিবারের লোকজন।

তিনি আরও বলেন, রোববার সকালে আমার ছেলে আবদুল্লাহ নারায়ণপুর ডিএস মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে তাকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে খলিল মিয়াসহ আরও কয়েকজন মিলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এখনো তার কোনো সন্ধান পাইনি।

নারায়ণপুর ডিএস কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনা জানাজানি হওয়ার পর সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক তৈরি হয়েছে। অবিলম্বে আবদুল্লাহকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করছি।’

এ বিষয়ে রোববার রাত ১১টায় নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী আমার দেশকে বলেন, অভিযোগ পেয়েছি, অভিযোগ পাওয়ার পর থেকে শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

এমএইচ

চট্টগ্রামে ৩৩০ মিলিমিটার বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা

অতিবর্ষণে চট্টগ্রাম নগরীর সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫

টেকনাফে অপহৃত পল্লি চিকিৎসকের মুক্তি মিলেছে ১০ লাখ টাকায়

ডিও লেটারে চেয়ার গেল ওসির

ছাগলনাইয়ায় পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

চকরিয়া ও মাতামুহুরিতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

নবীনগরে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ

ভারী বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়, বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ

শিশু ইরা হত্যা মামলার রায় মঙ্গলবার