হোম > সারা দেশ > চট্টগ্রাম

এই বর্ষায়ই সুফল পাবে চট্টগ্রামবাসী: দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দৃশ্যমান অগ্রগতি হয়েছে দাবি করে এই বর্ষায়ই নগরবাসী সুফল পাবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম।

রোববার সকালে নগরীর বিভিন্ন পয়েন্টে চলমান জলাবদ্ধতা নিরসন কাজের পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ২০১৭ সাল থেকে প্রতি বছর মিথ্যা আশ্বাস দিয়ে শুধু বরাদ্দের টাকা লুটপাট করা হয়েছে। পরিকল্পিত কিছুই হয়নি। আর তাই হাজার হাজার কোটি টাকা অপচয় হলেও জনগণ কোনো সুফল পায়নি।

তবে প্রধান উপদেষ্টার নির্দেশে চট্টগ্রামবাসী যাতে প্রকল্পের সুফল পায় সে ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখতে সরকারি সব প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া আছে। এছাড়া সরকারের ৭ জন উপদেষ্টা নিয়মিত বিরতিতে কার্যক্রম পরিদর্শন শুরু করেছে। অল্প সময়ের মধ্যে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে। আশা করা যাচ্ছে এই বর্ষায়ই জলাবদ্ধতা পুরোপুরি নিরসন না হলেও সহনীয় থাকবে। তবে এর জন্য নগরবাসীকেও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। সরকারের সব প্রতিষ্ঠানের প্রচারণা সত্বেও এখনো খালে ময়লা ফেলার প্রবণতা কমেনি। এভাবে চললে লাখো কোটি টাকা ব্যায় করেও কোন লাভ হবে না। জলাবদ্ধতার অভিশাপ থেকে চট্টগ্রামবাসীকে মুক্তি দিতে সরকার আন্তরিক এখন নগরবাসীকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার সঙ্গে বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী হাসান বিন শামস।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার