হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'নিষিদ্ধ আওয়ামী লীগ' কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে লীগ-বিরোধী বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে ছাত্র আন্দোলন চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা লীগ-বিরোধী বিভিন্ন স্লোগান দেন, "একটা একটা লীগ ধর, জেলে ভর", "বিচার বিচার চাই, পিলখানার বিচার চাই", "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা", "রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়" এবং "বাড়াবাড়ি করিস না, পিঠের চামড়া থাকবে না"।

এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, "কয়েকদিন যাবৎ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও শুরু করেছে। তারা গত ১৭ বছর যে অপকর্ম করেছে তা আবার শুরু করার অপচেষ্টা আমরা নস্যাৎ করবো।

তিনি আরো বলেন, আমরা যে ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, তাদের আর ফিরতে দেবো না। ১৩ নভেম্বর যদি কোনো আওয়ামী লীগার রাস্তায় নামে, আমরা আবার এই এলাকাকে আওয়ামীমুক্ত করবো।"

গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোলাম মুস্তফা বলেন, "গত ১৭ বছর আওয়ামী লীগ এমন কোনো অপরাধ নাই যা বাংলাদেশে করেনি। গুম, খুন, হত্যা, ধর্ষণ ও আইসিটি আইনের মাধ্যমে তারা মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে। আওয়ামী লীগের দোসররা দেশে থাকা কালফ্রিন্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমি তাদের হুঁশিয়ার করতে চাই, আগামীকাল তারা যেন বাড়াবাড়ি না করে। বাড়াবাড়ি করলে তাদের কঠিন জবাব দেয়া হবে।’

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রাহিম বলেন, "বিদেশে বসে আওয়ামী লীগের নেতাদের নির্দেশে দেশে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ।"

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোয়াইব হোসেম আমিন বলেন, "আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে আসবে না। তারা ১৭ বছর দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। সুতরাং তাদের কোনো ছাড় দেয়া হবে না। অরাজকতা করতে চাইলে সমুচিত জবাব দেয়া হবে।"

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি