হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেনবাগে দুর্ধর্ষ ডাকাতি, ৯ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)

নোয়াখালীর সেনবাগের পল্লীতে এক দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের সবাইকে জিম্মি করে। পরে নগদ টাকা, স্বর্ণালংকার, দামি মোবাইলসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ মঈনুদ্দিন সাংবাদিকদের জানান, শনিবার ভোররাত চারটায় উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমেদের বাড়িতে ১০-১৫ জন ডাকাত হানা দেয়। ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে তারা। পরে আলমারির তালা ভেঙে নগদ সাড়ে তিন লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও দামি ৪টি মোবাইল ফোনসহ ৯ লাখ টাকার মালামাল নিয়ে যায় ।

সকালে খবর পেয়ে সেনবাগ থানার ওসি (তদন্ত) নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে সেনবাগ থানার ওসি (তদন্ত) জানান, ক্ষতিগ্রস্তদের বক্তব্য শুনে আমার সন্দেহ হচ্ছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হবে।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার