হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় ইউপি সদস্য ও ছেলেকে গুলি

লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় মো. রফিক উদ্দিন (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে ও তার দু'ছেলেকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।

রফিক উদ্দিন বড়হাতিয়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। গুলিবিদ্ধরা হলেন, মো. ফয়সাল (২৬) ও মো. মিশাল (২৩)। তারা উভয়ই ইউপি সদস্য রফিক উদ্দিনের পুত্র।

সোমবার রাত ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, মো. রফিক উদ্দিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি স্থানীয় মনুফকির হাট ব্যবসায়ী সমিতির সভাপতি। রফিক উদ্দিন ও তার দুই ছেলে বাড়িতে যাওয়ার সময় ডাকাত তৌহিদ গ্রুপের সদস্যরা অতর্কিতে গুলি চালায় এবং মারাত্মকভাবে কুপিয়ে জখম করে।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বড়হাতিয়া রফিক মেম্বার এবং তার ছেলে গুলিতে আহত হওয়ার সংবাদ প্রাপ্তির সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। ভিকটিমদের এ্যাম্বুলেন্স যোগে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তদন্ত প্রক্রিয়া চলমান।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না