হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসিনার ফাঁসির রায়ে লক্ষ্মীপুরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ফাঁসির আদেশ হওয়ায় উল্লাস ও স্বস্তি প্রকাশ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফাঁসির রায় ঘোষণার পর মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে তারা।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের চক বাজার জামে মসজিদের সামনে থেকে আনন্দ মিছিল বের করে বিপ্লবী ছাত্র-জনতা।

পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এসে শেষ। এর আগে চক বাজার এলাকায় আহত জুলাই যোদ্ধাদের আয়োজনে মিষ্টি বিতরণ করা হয়।

আনন্দ মিছিল শেষে বক্তব্য রাখেন এনসিপি নেতা জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান রাফি, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, ছাত্রনেতা ইসমাইল হোসেন ফয়সাল, ইউসুফ আলম রিপন, জুনায়েদ হোসেন খান প্রমুখ।

এসময় তারা বলেন, খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি হওয়ায় জুলাই শহীদদের আত্মা শান্তি পেয়েছে। আমরা ন্যায় বিচার পেয়েছি। ভবিষ্যতে আর কোন সরকার যেন হাসিনার মত ফ্যাসিস্ট না হয়ে ওঠে এই রায় তার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। পলাতক হাসিনাকে অতিদ্রুত ভারত থেকে দেশে ফিরিয়ে এনে এই রায় জনসম্মুখে কার্যকর করতে হবে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান