হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. টিটু চন্দ্র শীল ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এক দিনের এই ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সি শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল, ১২-৫৯ মাস বয়সি শিশুদেরিএকটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। টার্গেট করা হয়েছে ৩ লাখ শিশুকে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় এই কার্যক্রম বাস্তবায়নের জন্য ১,৮২৪টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। জেলার আটটি উপজেলা, একটি পৌরসভা, ৭২টি ইউনিয়ন ও ২১৬টি ওয়ার্ডে ক্যাম্পেইন পরিচালিত হবে। এই কার্যক্রমে ৪৮৬ জন স্বাস্থ্যকর্মী এবং ৩,১৬০ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করবেন।

ডা. টিটু শীলের মতে, এ বছর কক্সবাজার জেলায় মোট ৪ লাখ ৯৩ হাজার ৩১৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদের মধ্যে ৬-১১ মাস বয়সি ৬১ হাজার ৮৩৫ জন এবং ১২-৫৯ মাস বয়সি ৪ লাখ ৩১ হাজার ৪৮০টি শিশু অন্তর্ভুক্ত রয়েছে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন, ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুর দৃষ্টিশক্তি সুরক্ষায় সহায়তা করে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রমণজনিত রোগের জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে।

জেডএম

আ.লীগ মিছিল নয় দৌড়ের প্র্যাকটিস করে: চসিক মেয়র

রাঙামাটিতে রাতভর অভিযানে আ. লীগের ২১ নেতাকর্মী আটক

সীতাকুণ্ডে মরণফাঁদ ‘নামার বাজার’ আন্ডারপাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

টেকনাফে ভারী বর্ষণে পাহাড়ধসের আশঙ্কা

সরাইলে আ.লীগের ৪ নেতাকর্মীসহ ৮ জন গ্রেপ্তার

আ.লীগ ঠেকাতে আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে মাঠে স্বেচ্ছাসেবক দল

চট্টগ্রামে আ.লীগের দুর্বৃত্তায়ন ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষ, কলেজছাত্রী নিহত

সংকট কাটিয়ে আলো ছড়াচ্ছে চট্টগ্রামের জাহাজ নির্মাণ শিল্প