হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে ঝোপে মিলল নৈশপ্রহরীর লাশ

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মো. শফি (৬৫) নামের এক নৈশপ্রহরীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ওই ওয়ার্ডের চারা বটতল বাজারসংলগ্ন একটি ঝোপের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. শফি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদেরখীল এলাকার বাসিন্দা। তিনি চারা বটতল বাজারে এক বছর ধরে নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালন শেষে তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পায়নি। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার সকালে স্থানীয় লোকজন ঝোপের পাশে পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন।

পরে থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত চালাচ্ছে।

স্থানীয়রা আরো জানায়-নিহত শফির চোখ উপড়ে ফেলা হয়েছে। তার শরীরে ক্ষত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ