হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৃদ্ধার ঘর মেরামতে ঢেউটিন দিলেন বিএনপি নেতা

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

কয়েকদিনের টানা বৃষ্টিতে বসতঘরের ছাদ দিয়ে পানি পড়ে চরম দুর্ভোগে পড়া এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন পটিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম।

শুক্রবার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার বাসিন্দা নুর নাহার বেগমের বাড়িতে গিয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে ২০টি টিন প্রদান করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে ব্যবহারের কারণে নুর নাহার বেগমের বসতঘরের টিনের ছাদ নষ্ট হয়ে যায়। সাম্প্রতিক টানা বর্ষণে ছাদ দিয়ে পানি পড়ে ঘরের ভেতর বসবাস প্রায় অসম্ভব হয়ে ওঠে। একমাত্র সম্বল স্বামীর রেখে যাওয়া বাড়িটি রক্ষা করতেই তিনি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত নুর নাহার বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, টানা বৃষ্টিতে ঘর ভিজে গেলেও কেউ তার খোঁজ নেয়নি। কোনো স্থায়ী আয়ের উৎস না থাকায় নিজের পক্ষে ঘর মেরামত করা সম্ভব ছিল না। দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য তিনি বিএনপি নেতা তৌহিদুল আলমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তৌহিদুল আলম বলেন, পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের নির্দেশনায় মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন তিনি। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নিজের ব্যক্তিগত উদ্যোগে প্রথম ধাপে ২০টি টিন প্রদান করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, সমাজের অসচ্ছল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন, ছাত্রদল নেতা আনিছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কুসিক প্রশাসককে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

কর্ণফুলীতে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলে তৈরি পিস্তল উদ্ধার, তদন্তে পুলিশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার: কৃষিমন্ত্রী

নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার

চা খেতে গিয়ে নিখোঁজ যুবক, এক মাসেও মেলেনি সন্ধান

৪ দিন ধরে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফ্যাসিস্ট নেতারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খাল দখল করায় বন্যা হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

পাহাড়ি ঢলে পোল্ট্রি ফার্ম তলিয়ে স্বপ্নভঙ্গ তরুণ উদ্যোক্তার

নোয়াখালীকে চাঁদাবাজ ও কিশোরগ্যাং থেকে মুক্ত করা হবে: মো. শাহজাহান এমপি

কোম্পানীগঞ্জে চার বছর পর সম্পত্তি ফিরে পেলেন সাবেক কাউন্সিলর