হোম > সারা দেশ > চট্টগ্রাম

মৌলভীবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

আমার দেশ অনলাইন

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামের সাহেব আলীর ছেলে লাবিব আহমদ (৭), আশিক আলীর ছেলে ইমাদ আলী (১০) ও সিপার মিয়ার ছেলে জিসান আহমদ (১২)। লাবিব ও ইমাদ সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে লাবিব, ইমাদ ও জিসান কৃষিজমির গর্তের পানিতে নামলে সাঁতার না জানায় ঘটনাস্থলেই তারা মারা যায়।

কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ বলেন, ফটিগুলি এলাকায় জমির মালিক মাটি বিক্রি করার কারণে জমিতে গর্তের সৃষ্টি হয়। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে জমির গর্তগুলো ভরাট হলে সাঁতার না জানা ওই তিন শিশু মারা যায়।

বিষয়টি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একসঙ্গে তিন শিশুর মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মায়ের হজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ৪

সাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে গভীর রাতে গুলি, আহত ২

চট্টগ্রাম বন্দরে ভুয়া নথি দিয়ে খালাস করা কন্টেইনার জব্দ

লাইসেন্স না থাকায় ২ হাসপাতালের জরিমানা, বহির্ভূত কর্মকাণ্ডে একটি সিলগালা

লক্ষ্মীপুরে তেল ব্যবসায়ীর হামলায় দুই ছাত্রদল নেতা আহত

জঙ্গল সলিমপুরে ক্যাম্প করে নানামুখী সংকটে পুলিশ-র‌্যাব

নবীনগরে ২ কিশোরের লাশ উদ্ধার

কক্সবাজারে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

বিগত নির্বাচনে ১৩৩ জন ঋণখেলাপি অংশ নেন: ড. রেজাউল

প্রধান শিক্ষিকাকে মারধর, সেই যুবদল নেতার বিরুদ্ধে মামলা-শোকজ