হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুপুরের খাবার খেতে রেস্তোরাঁয় পুলিশ, টহল ভ্যান নিয়ে পালাল চোর

চট্টগ্রাম ব্যুরো

প্রতিকী ছবি

চট্টগ্রাম নগরের হালিশহরে দিনদুপুরে পুলিশের একটি টহল ভ্যান চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চুরি যাওয়া গাড়িটি উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে বুধবার সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়নি।

বুধবার দুপুরে নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনসের বাইরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা (সহকারী পুলিশ কমিশনার) আমিনুর রশিদ।

তিনি জানান, দুপুরে হালিশহর থানার একটি টহল ভ্যান পার্ক করে পুলিশ সদস্যরা পাশের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে যান। এ সময় ভ্যানটি চুরি হয়ে যায়।

পুলিশ জানায়, খাবার খেয়ে ফিরে এসে সদস্যরা দেখেন, গাড়িটি আগের জায়গায় নেই। পরে তারা বুঝতে পারেন, ভ্যানটি চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি পিকআপ ভ্যানটিতে উঠে সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।

এ ঘটনার পর চুরি যাওয়া গাড়িটি উদ্ধারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক দল তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ আরও জানায়, গাড়িটি হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল-ডেকার পিকআপ ভ্যান। বুধবার পুলিশের তিন সদস্যের একটি টহল দল গাড়িটি নিয়ে দায়িত্ব পালন করতে বের হয়েছিল।

সিএমপির জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি যাওয়া গাড়িটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

‘আসব আসব না বলে, দেশে এসে আত্মসমর্পণ করুন’, হাসিনাকে ভূমি প্রতিমন্ত্রী

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ

বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালাল দুর্বৃত্তরা

ফতুল্লায় খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন জামায়াত নেতা আবদুল জব্বারের

হাতকড়াসহ শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নিতে চাইল ছাত্রদল কর্মী

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, এসআইসহ আহত ২

আনোয়ারায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন