হোম > সারা দেশ > চট্টগ্রাম

আইন-শৃঙ্খলা রক্ষাকারী পরিচয়ে মহাসড়কে গরুবাহী ট্রাক ছিনতাই

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে গরুবাহী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১৯টি গরু ও নগদ দু’লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে গরুর মালিক মিজানুর রহমান বাবলু অজ্ঞাতনামা ১০–১২ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে নড়াইলের ভাঙ্গুড়া বাজার থেকে কুমিল্লার চৌয়াড়া বাজারগামী গরুবাহী একটি ট্রাক (যশোর-ট-১১-৪৩৯৯) দাউদকান্দির জিংলাতলী ইউনিয়নের রায়পুর এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা গাড়ি দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে।

নিজেদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তারা ট্রাক থামিয়ে দেন। এরপর গরুর মালিক, চালক ও হেলপারসহ ছয়জনকে একটি মাইক্রোবাস ও প্রাইভেটকারে তুলে নিয়ে যায়।

পরে ভুক্তভোগীদের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা বাজার এলাকায় হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। এ সময় তারা ট্রাক ও গরু নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। পরে গরু ব্যবসায়ীরা বাঁধন খুলে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

ছিনতাইকৃত গরুর মালিকরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার সুরুজ মিয়া (৫০) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিজানুর রহমান বাবলু (৪৫)।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং ট্রাক ও গরু উদ্ধারে অভিযান চালাচ্ছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭