হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাকে বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করলেন ছাত্রলীগ নেতা

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

অভিযুক্ত মনিরুল বাসার লিমন। ছবি : আমার দেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাকে বেঁধে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে মনিরুল বাসার লিমন (২৪) নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরের দিন ২৬ ডিসেম্বর রামগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

অভিযুক্ত লিমন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি নয়নপুর গ্রামের মৃত সেলিম হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর রাতে ভুক্তভোগীর বাড়িতে চুরি করতে যান লিমন ও তার সহযোগীরা। এ সময় ভুক্তভোগীর মায়ের হাত, পা ও মুখ বেঁধে ফেলেন তারা। এরপর ভুক্তভোগীকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন চলে এলে অভিযুক্ত পালিয়ে যান।

রামগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন চৌধুরী জানান, গত শুক্রবার ভুক্তভোগীর পরিবার ধর্ষণ মামলা করেছে। তার মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। আসামি পলাতক রয়েছে।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ