হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনা সাবরেজিস্ট্রার অফিসে আবার সাপ আতঙ্ক

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

ফাইল ফটো

কুমিল্লার মেঘনা উপজেলা সাবরেজিস্ট্রারের অস্থায়ী অফিস থেকে আজ সকাল ৮টায় স্থানীয় সাপুড়েরা দুটি বড় বিষধর সাপ ও ১১টি সাপের বাচ্চা উদ্ধার করেছে। তিন দিন ধরে সাপের কারণে এখানে দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে।

সাবরেজিস্ট্রারের অস্থায়ী অফিসের পাশেই গরুর খামার, আশপাশে জলা ও ঝোপঝাড় থাকায় নিয়মিত সাপ ঢুকে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে কর্মকর্তা-কর্মচারীসহ সেবা নিতে আসা মানুষ আতঙ্কে রয়েছেন।

এলাকাবাসী দ্রুত অফিসটি নিরাপদ স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন। তবে মানিকারচর ইউনিয়নের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসটি স্থানান্তরের ষড়যন্ত্র মনে করছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে এই অফিস নিয়ে ঝাড়ু মিছিল করেছেন মানিকারচর ইউনিয়নের বাসিন্দারা।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭