হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় মুদি দোকান থেকে টিসিবির তেল জব্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার বুড়িচংয়ে মুদি দোকানে অভিযান চালিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এক হাজার ৪৪২ লিটার তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের কাউসারের মুদি দোকান থেকে এই তেল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বুধবার এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে মঙ্গলবার রাতে টিসিবির পণ্য মজুত ও বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় উপজেলার আবিদপুর বাজারে অভিযান চালানো হয়।

অভিযানে কাউসারের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৭৯ কার্টন ভর্তি এক হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। যার মূল্য এক লাখ ৪২ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে ব্যবসায়ী কাউসার জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে ক্রয় করে বিক্রির জন্য তিনি মজুত রেখেছিলেন।

অভিযানে টিসিবির পণ্য মজুত ও বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে অভিযুক্তকে দুই হাজার টাকা জরিমানা ও তেলগুলো জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, টিসিবির এসব তেল কীভাবে ব্যবসায়ীর কাছে এলো, কোন ডিলারের বরাদ্দকৃত তেল এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ছাড়া জব্দকৃত তেলগুলো নিয়ম অনুসারে বিতরণ করা হবে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার