হোম > সারা দেশ > চট্টগ্রাম

শেখ হাসিনা পারিবারিক প্রতিহিংসা বাস্তবায়নে ক্ষমতায় এসেছিলেন

কক্সবাজারে কর্মশালায় পিআইবি মহাপরিচালক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, শেখ হাসিনা দেশ ও জনগণের কল্যাণের জন্য ক্ষমতায় আসেননি, তিনি পারিবারিক প্রতিহিংসা বাস্তবায়ন ও দেশের জনগণের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষমতায় এসেছিলেন।

বুধবার সকালে কক্সবাজার জেলার গণমাধ্যমকর্মীদের নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। জেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

নির্বাচনকালীন দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দালাল সাংবাদিকতা দেশের অর্জনকে বারবার ম্লান করেছে। এখন আবার বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরির অপচেষ্টা শুরু হয়েছে, যা গণতন্ত্র ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

ফারুক ওয়াসিফ বলেন, কক্সবাজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অঞ্চল। বহু সভ্যতার সঙ্গে এ অঞ্চলের মানুষের সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান দুটিই এ দেশের মানুষের রক্ত দিয়ে অর্জিত। এসব অর্জন রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি অভিযোগ তোলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জনের ভেতরে কৌশলে ঢুকে পড়েছে ফ্যাসিবাদের দোসররা। অতীতেও শিকারি সাংবাদিকতা জঙ্গিবাদী ন্যারেটিভ তৈরি করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্যাতনের পথ প্রশস্ত করেছে। এখনো একই ধরনের অপতৎপরতা নতুন করে শুরু হয়েছে, যা দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করছে।

গণমাধ্যমের অতীত ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, শেখ মুজিবের রাজনীতি মুক্তিযুদ্ধের পর বাকশালের মধ্যদিয়ে সীমাবদ্ধ হয়ে পড়ে। পরে শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি চালিয়ে দেশকে দলীয় রাষ্ট্রের দ্বারপ্রান্তে নিয়ে যান। এসবই করা হয়েছে গণমাধ্যমকে ব্যবহার করে।

মিরসরাইয়ে কালো পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

ডিসেম্বরের আগেই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাসহ তিন প্রকল্পের কাজ শেষ

শিশু আয়াত হত্যা মামলার প্রধান আসামি আবিরের মৃত্যুদণ্ড

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে কৃষকদের

চট্টগ্রামে একের পর এক খুন, জেলাজুড়ে আতঙ্ক

হোস্টেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, প্রতিবাদে ভাঙচুর

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প