হোম > সারা দেশ > চট্টগ্রাম

৯ মাসে কোরআনে হাফেজ ইয়াছিন আরাফাত

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজীয়া কওমি মাদ্রাসা থেকে মাত্র ৯ মাসে হাফেজ হয়েছেন ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী। তাঁর নাম ইয়াছিন আরাফাত। সে লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে।

শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হাফেজ ইয়াছিন আরাফাতকে পাগড়ি পরিয়ে দেন মুফতি গোলাম সরোয়ার ফরিদী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মুনসুর আহমেদ, মুফতি হাবিবুর রহমান মাহমুদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাদ্রাসার উপদেষ্টা আ. ছাত্তার মাস্টার, নুরে আলম সিদ্দিকী সেলিম, জসিম উদ্দিন প্রমুখ।

মাদ্রাসার মোহতামিম মুফতি আব্দুল্লাহ আল জামি বলেন, ৯ মাস আগে ইয়াছিন আরাফাত আমাদের মাদ্রাসায় হেফজ বিভাগে ভর্তি হয়। মাদ্রাসার শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে ইয়াছিন ৯ মাসেই হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। আমি তার মঙ্গল কামনা করি।

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু

বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু