হোম > সারা দেশ > চট্টগ্রাম

৩৮৭ হজযাত্রী নিয়ে শাহ আমানতে আটকা মদিনাফেরত উড়োজাহাজ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট BG138 আটকা পড়েছে। এতে প্রায় দুই ঘণ্টা বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়।

শনিবার সকাল ১১টা ২০ মিনিটে উড়োজাহাজ নিরাপদে সরিয়ে নেয়ার পর ফের কার্যক্রম শুরু হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ৯টায় ৩৮৭ জন হজ্জযাত্রী বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট BG138 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে। এ সময় বিমানটিতে থাকা হজযাত্রী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে সকাল ১১টা ২০ এ রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নিয়ে আসা হয় বিমানটি।

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি

দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর

মেঘনায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু