হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, দুই কনস্টেবলসহ আহত ৬

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের টহল গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী সোহাগ এলিট পরিবহনের একটি বাস। এতে পুলিশের দুই কনস্টেবলসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ব-১২-০৩৫৮ নম্বরের সোহাগ এলিট পরিবহনের বাসটি পুলিশের টহল গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে টহল গাড়িতে থাকা কনস্টেবল শফিক ও কনস্টেবল রানা গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোট ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মোট ছয়জন আহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

মতলব উত্তরে বিএনপি কার্যালয়ে আগুন

রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ারায় বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে ভাঙচুর মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আইসিজের রায়ে সন্তুষ্ট রোহিঙ্গারা, দেশে ফেরার প্রত্যাশা

ফল জালিয়াতি মামলায় প্রোগ্রামারসহ আটক ৩

মাদ্রাসাছাত্রী নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম

হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় সাড়ে ১৭ টন সিমেন্ট জব্দ, আটক ৯

ফেনীতে পেট্রোলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

সাদ-মুসা গ্রুপের মহসিন আগ্রাবাদ থেকে গ্রেপ্তার