হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের নারী

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। একই সময়ে স্থানীয় একটি দোকানের ছাউনিতে বিদ্ধ হওয়া আরও একটি তাজা গুলি উদ্ধার করেছেন স্থানীয়রা।

শনিবার সন্ধ্যার দিকে টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বাবিল বাগগুনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারী লম্ববিল বাগগুনা এলাকার আক্তার হোসেনের স্ত্রী। এছাড়া একই এলাকার বাসিন্দা মিজবা উদ্দিনের দোকানে একটি গুলি এসে পড়লে তা উদ্ধার করেন স্থানীয়রা।

বিষয়টি নিয়ে উখিয়ার ৬৪-ব্যাটলিয়নের বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক বলেন, ‘হোয়াইক্যং সীমান্ত এলাকায় এক নারীর গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তিনি কুতুপালং হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে যাচ্ছেন বলে জেনেছি।’

গুলিবিদ্ধ নারীর স্বামী আক্তার হোসেন বলেন, ‘আমার স্ত্রী শিশু সন্তান নিয়ে টেকনাফের লেদা থেকে বাড়ি ফিরছিলেন। বাড়িতে পৌঁছালে হঠাৎ মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে তার পায়ে লাগে। এ সময় চিৎকার দিলে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আমরা এখন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছি ।’

হোয়াইক্যংয়ের তেচ্ছি ব্রিজের কম্পিউটার দোকানি মিজবা উদ্দিন বলেন, ‘বিকেলে মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি দোকানে এসে পড়ে। দোকান থেকে সেই গুলিটি উদ্ধার করা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘হোয়াইক্যংয়ে একজন নারী গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খোঁজ নিচ্ছি।’

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী