হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবলীগ নেতাকে প্রত্যয়ন পত্র দেয়া সেই ওসি বদলি

আমার দেশ সংবাদ প্রকাশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় যুবলীগ নেতাকে প্রত্যয়নপত্র দেয়া সেই ওসিকে বদলি করা হয়েছে। বদলির বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী । ১৬ সেপ্টেম্বর আমার দেশ পত্রিকায় ‘বিএনপি নেতার চাপে যুবলীগ নেতাকে ওসির প্রত্যয়ন’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনার ঝড় উঠে।

জুলাই বিপ্লব মামলার আসামি যুবলীগ নেতাকে স্বভাব চরিত্র ভালো বলে প্রত্যয়ন পত্র দিয়েছিলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন। প্রত্যয়ন পত্র দেয়া সেই যুবলীগ নেতার নাম আতিকুর রহমান রিয়াদ। যুবলীগ নেতা আতিকুল ইসলাম রিয়াদ কুমিল্লা ৫ নির্বাচনী এলাকার সাবেক এমপি এম এ জাহের এর ঘনিষ্ঠ কর্মী।

এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব ও সক্রিয় কর্মী বলে জানা গেছে। অনুসন্ধানে জানা যায় কেন নিয়েছিলেন এই প্রত্যয়ন পত্র যুবলীগ ক্যাডার আতিকুর রহমান রিয়াদ।

কারণ জুলাই বিপ্লবে একটি মামলা আতিকুর রহমান রিয়াদের নামে করা হয়েছিল। মূলত সেই মামলা থেকে নাম বাদ দেয়ার জন্যই মামলার বাদী সোহেল রানা থেকে জোর করে ট্রাম্পে সই নিয়ে অ্যাফিডেভিট করেছিলেন আতিকুর রহমান রিয়াদ । এই প্রত্যয়ন পত্র ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ কেন দিয়েছিলেন এ বিষয়ে অনুসন্ধান করে জানা যায়, স্থানীয় বিএনপির বড় নেতাদের চাপের কারণেই তিনি দিয়েছিলেন এই প্রত্যয়ন পত্র।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের বদলির বিষয়ে জানতে চাইলে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী জানান, বদলির আদেশ হয়েছে। আমি অফিসিয়াল কাজে চট্টগ্রামে আছি।

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি