হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছাঁটাইয়ের প্রতিবাদে চট্টগ্রামে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় অবস্থিত জুতা তৈরির কারখানা ‘এক্সেল শো’-তে ৪০ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে শনিবার দুপুরে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ইপিজেড মোড়ে আধাঘণ্টার মতো সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ জানালে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মো. সোলাইমান বলেন, এক্সেল শো’ নামের একটি প্রতিষ্ঠান ৪০ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দিয়ে নোটিশ দেয়।

মালিকপক্ষের অভিযোগ, এই শ্রমিকরা সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। তাদের সব পাওনা পরিশোধ করেই চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু তারা তাতেই সন্তুষ্ট না হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আমাদের হস্তক্ষেপে ২০ মিনিটের মধ্যেই অবরোধ তুলে নেওয়া হয়।

ছাঁটাই হওয়া নাজমা বেগম নামে এক নারী শ্রমিক বলেন, হঠাৎ করে আমাদের চাকরি থেকে বের করে দিল। কোনো আগাম সতর্কতা বা কারণ দেখানো হয়নি। আমরা তো এতদিন ধরে এখানে কাজ করছি, এখন এমন করে বের করে দিলে আমরা খাব কী, চলব কীভাবে?

আরেক শ্রমিক জসিম উদ্দিন জানান, আমরা কেউ কারো সঙ্গে খারাপ ব্যবহার করিনি। এটা একটা অজুহাত মাত্র। মালিকপক্ষ যেভাবে আমাদের ছাঁটাই করল, তাতে আমরা অপমানিত বোধ করেছি। তাই প্রতিবাদ করেছি।

বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, তাদের পুনর্বহাল করা হোক এবং চাকরিচ্যুতির পেছনের প্রকৃত কারণ খতিয়ে দেখা হোক। তবে পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে যাতে সুষ্ঠু সমাধান পাওয়া যায়।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য