কুমিল্লায় আ.লীগ ঠেকাতে আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে মাঠে নেমেছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে বিভিন্ন সড়কে মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা কুমিল্লার বিভিন্ন মহাসড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছি । নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যায়নি। কোথাও অরাজকতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমাম হোসেন ফারুক বলেন, কুমিল্লার ১৫টি পৌরসভা উপজেলার নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে নিজ নিজ উপজেলায় অবস্থান নেওয়ার জন্য। আমাদের নেতাকর্মীরা মাঠে আছে ।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক, যুগ্ম আহবায়ক রায়হান চৌধুরী, যুগ্ম আহবায়ক নজির আহমেদ, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য রনি সদস্য ফরহাদ, আহমদ উল্লাহ খন্দকার, ইসমাইল হোসেন, তৌফিক আহমেদ কোতোয়ালী সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মাসুদসহ নেতাকর্মীরা ।
জেডএম