হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ গ্রামবাসীর মানববন্ধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

মাদক প্রতিরোধে ঐক্যবদ্ধ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ঘিনাগাজী গ্রামবাসী। "মাদককে না বলি, আসুন সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ি, নতুন জীবন গড়ি" এই প্রতিপাদ্যে রোববার ঘিনাগাজী সড়কে এলাকার সর্বস্তরের নারী পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, আলকরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার, মানববন্ধনের আয়োজক মোঃ সুমন, স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম, ব্যবসায়ী মোস্তফা কামাল, সিরাজুল ইসলাম, মোঃ শাহজাহান, মোঃ মাহবুবুল হক, মোহাম্মদ আবু তাহের, মোঃ খায়েজ আহমেদ।


বক্তারা বলেন, গোপনে রাতের অন্ধকারে মাদক ব্যবসায়ের সাথে যারা জড়িত তারাই এলাকার নিরপরাধ যুব সমাজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক ব্যবসার মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার করছে। যারা সমাজে মাদক প্রতিরোধে কাজ করছে, যে যুবকরা সমাজে মাদকের বিরুদ্ধে সোচ্চার তাদেরকে হেয়প্রতিপন্ন করতে মাদক ব্যবসায়ীরা উঠেপড়ে লেগেছে।
মানবনন্ধনে অংশ নেয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো: আবুল বাশার জানান, সম্প্রতি ঘিনাগাজী গ্রামের যুবক সুমনের বিরুদ্ধে ফেসবুকে যে অপপ্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য। বিগত সরকারের আমলে সে এলাকায় থাকতে পারেনি। যারা তাকে তখন এলাকায় থাকতে দেয়নি তারাই এখন সুমনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।


ব্যবসায়ী আবুল কালাম বলেন, নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যেতে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশল নিচ্ছে। এরমধ্যে মাদকের বিরুদ্ধে সক্রিয়দের বিরুদ্ধে অপপ্রচারও ওই কৌশলের অংশ।

স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ

বাড়ির ভেতরে লুকানো পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া, ম্যানেজার গ্রেপ্তার

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে আরো দুটি জাহাজ

বিমানবন্দরে আটক ছাত্রলীগ নেতা

প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণসহ ২০ লাখ টাকার মালামাল লুট

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে