হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি বিএনপি নেতার

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের প্রেমাশিয়ায় ভেঙে পড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ পুত্র, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

রোববার বিকেলে তিনি খানখানাবাদের প্রেমাশিয়ায় আকস্মিকভাবে ভেঙে পড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি উপকূলবাসীকে রক্ষার জন্য জরুরি ভিত্তিতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও স্বপ্ন ছিল স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা। সাম্প্রতিক সময়ে ৩ কোটি টাকার অধিক টাকা ব্যয়ে ওই বেড়িবাঁধ নির্মাণ করা হলেও নানা অনিয়মের কারণে বিভিন্ন অংশে ফাটল সৃষ্টি হয়ে বেড়িবাঁধের প্রেমাশিয়া অংশ ভেঙে পড়ে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ