হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজারে চার ট্রেনের যাত্রা বাতিল, ফেরত দেওয়া হচ্ছে ভাড়া

চট্টগ্রাম ব্যুরো

রেললাইনে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এর মধ্যে দুটি ট্রেনের যাত্রা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। আর বাকি দুটি ট্রেনের একটি নির্দিষ্ট রুটের যাত্রা বাতিল করে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

বুধবার সকাল থেকে এই চারটি ট্রেনের যত্রীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেসের যাত্রা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এ ছাড়া কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যাত্রা বাতিল করা হয়েছে।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, যাত্রা বাতিলের কারণে আটকে পড়া যাত্রীদের টিকিটের টাকা সংশ্লিষ্ট কাউন্টার থেকে ফেরত দেওয়া হচ্ছে।

রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান জানান, চট্টগ্রাম নগরের ষোলশহর-জানালিহাট সেকশনের মাঝামাঝি একটি স্থানে রেললাইন প্রায় দুই ফুট পানিতে তলিয়ে গেছে। পানি না কমায় কক্সবাজারের উদ্দেশে কক্সবাজার এক্সপ্রেস ছাড়া সম্ভব হয়নি। তবে ট্রেনটি বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। যেসব যাত্রী কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন এবং ঢাকায় ফিরতে চান, তারা একই টিকিটে বিকেল ৪টার এই ট্রেনে যেতে পারবেন।

জেডএম

ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

কাপ্তাইয়ে পাহাড়ধসে যান চলাচল বন্ধ, বান্দরবানে নিরাপত্তা জোরদার

চট্টগ্রামে জলাবদ্ধতায় স্থবির নগরজীবন

সবার জন্য উন্মুক্ত হলেও মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

মিরসরাইয়ে পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

বাঁশখালীতে পানিবন্দীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্যোগ