হোম > সারা দেশ > চট্টগ্রাম

সম্প্রীতির চট্টগ্রাম গড়ার রাজনীতি করছি

সাঈদ আল নোমান

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রামকে একটি সম্প্রীতিপূর্ণ, শান্তিপূর্ণ ও মানবিক নগরী হিসেবে গড়ে তুলতেই রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী সাঈদ আল নোমান।

বৃহস্পতিবার বিকাল তিনটায় নগরীর সাগরিকা মোড়ে থেকে শুরু করে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক চাহিদার কথা শোনেন।

সাঈদ আল নোমান বলেন, ‘চট্টগ্রাম সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের মিলনস্থল। এখানে বিভাজন নয়, সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি প্রয়োজন। আমি বিশ্বাস করি, রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করাই সবচেয়ে বড় দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়; মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক মর্যাদা নিশ্চিত করাও উন্নয়নের অংশ। আমি কথা নয়, কাজে বিশ্বাসী। এই লক্ষ্য নিয়েই আমি রাজনীতিতে আছি।’

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুধীজন এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম