হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলি এক্সপ্রেসে অভিযান ৮৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্স অভিযানে ৮৭ লাখ ৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫৮ বোতল অলিভ অয়েল, ১,১২০ পিস ডেরোবিন ক্রিম, ৮৬০ পিস স্কিন সাইন ক্রিম, ১,৩৩০ পিস জনসন বেবী লোশন এবং ৩ লাখ ৪০ হাজার ৬০০ পিস বাজি জব্দ করা হয়।

অভিযানে কুমিল্লার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহান, বিজিবি ও পুলিশ সদস্যরা অংশ নেন।

জব্দকৃত মালামাল শিগগিরই কাস্টমসে জমা দেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭