হোম > সারা দেশ > চট্টগ্রাম

দোয়া চেয়ে নির্বাচনি প্রচার শুরু করলেন সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ তার নির্বাচনি প্রচার শুরু করেছেন। তিনি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনি প্রচার শুরু করেন।

প্রচারের শুরুতে সালাহউদ্দিন আহমদ সবার কাছে দোয়া চান। তিনি বলেন, এই এলাকায় (কোনাখালী) আমি সব সময় ফাস্ট হই। কিন্তু এবার এমনভাবে ফাস্ট করতে হবে, এই রেকর্ড যেন কেউ ভাঙতে না পারেন। ৩০ বছর আগে হেঁটে হেঁটে এসে আমরা স্কুল করেছি। এখন এখানে বড় বড় বিল্ডিং হয়েছে। আজ সেই কোনাখালী দিয়ে আমার নির্বাচনি প্রচারণা শুরু করলাম।

পরে তিনি কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভীপাড়া, সিকদারপাড়ায় গণসংযোগ করেন।

এ সময় তিনি কোনাখালী কুলসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোনাখালী হেদায়েতুল উলুম মাদ্রাসার মাঠে জনগণের কাছে ধানের শীষে ভোট চান এবং তার ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। স্থানীয়রা গণসংযোগে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, সালাহউদ্দিন আহমদ বুধবার ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। এই আসনে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার