হোম > সারা দেশ > চট্টগ্রাম

পচা রাজনীতিকে আমরা পালটে দিতে চাই : ডা. শফিকুর রহমান

কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনি সভায়

কুমিল্লা প্রতিনিধি

ছবি: আমার দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘বেইনসাফি, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ খুন, মা-বোনদের ইজ্জত হরণ— এই মহা ধ্বংসযজ্ঞ ৫৪ বছর ধরে চলছে। এই পচা রাজনীতিকে আমরা পালটে দিতে চাই। এই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা চাই , বাংলাদেশ একটি মানবিক মর্যাদায় প্রতিষ্ঠিত হোক। বিশ্বদরবারে উন্নত শির নিয়ে দাঁড়িয়ে থাকুক একটা দেশ।’

১১দলীয় জোটের নির্বাচনি সভায় কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ মাঠে দুপুর ১টায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান ।

তিনি আরো বলেন, ‘আমাদের যুবসমাজের এটাই ছিল আকাঙ্ক্ষা। তারা জুলাইতে সব ফ্যাসিবাদের বিপক্ষে দাঁড়িয়েছিল। বুকের রক্ত দিয়ে তারা আমাদের এই মুক্তি, স্বাধীনতা এনে দিয়েছে।’

আপনাদের আমরা কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের ১১দলীয় জোটকে মনোনীত করেন, আমরা আপনাদের প্রতি কখনোই বেইনসাফি করব না, ইনশাআল্লাহ ।

কুমিল্লা-৫ আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ প্রমুখ।

ফেনীতে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা-বোনের অবস্থা আশঙ্কাজনক

খাল খনন প্রকল্পে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: এমপি নিজাম

আদালত এজলাসে নারী বিচারপ্রার্থীর আত্মহত্যার চেষ্টা

কর্ণফুলীতে সাম্পান বাইচ প্রতিযোগিতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে ডাকাতের দৌরাত্ম্য, আতঙ্কে জনজীবন

‘আমার ফাঁসি চাই’ লিখে ফেসবুকে পোস্ট এমপির

টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের পাঁচ কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড

চারদিনেও জ্ঞান ফেরেনি রেশমির, চোখ দিয়ে বের হচ্ছে ব্রেন ম্যাটার

আনোয়ারায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

ফেনী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সর্বোচ্চ নজরদারি