হোম > সারা দেশ > চট্টগ্রাম

আরাকান আর্মির কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪১ জেলে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া আরো ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বৃহস্পতিবার বিকেলে নাফ নদীর শূন্যরেখা (শূন্যলাইন) থেকে তাদের গ্রহণ করে বাংলাদেশে ফিরিয়ে আনে। বিজিবির এই মানবিক উদ্যোগে দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে আসা জেলে পরিবারগুলোর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বিজিবি সূত্র জানায়, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া বেশ কয়েকজন বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন। ওই সময় আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়। পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরে গোষ্ঠীটির নিয়ন্ত্রিত এলাকায় অথবা কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে আটকে রাখা হয়। এতে জেলেদের পরিবার-পরিজন চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে থাকেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা দীর্ঘদিন ফিরতে না পারায় অনেক পরিবার আর্থিক ও মানসিক সংকটে পড়ে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে ওই ৪১ জেলেকে গ্রহণ করে। পরে তাদের টেকনাফ পৌরসভার মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে নিয়ে আসা হয়। ফেরত আসা জেলেদের পরিচয় নিশ্চিত করতে স্থানীয় উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাচাই-বাছাই চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর থানা-পুলিশের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় বিজিবির পেশাদারি, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।’

এমই

পশুপাখির চিকিৎসায় এগিয়ে সীতাকুণ্ড প্রাণিসম্পদ দপ্তর

মিরসরাইয়ে ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের এজেন্ট বললেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতের হুঁশিয়ারি

পটিয়ায় ভেটেরিনারি কলেজ করার ঘোষণা দিলেন এমপি এনাম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ২

ফটিকছড়ির পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রামে দুই বছরেও শেষ হয়নি আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা