হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘লেডি ফেরাউন হাসিনা হাজার হাজার মায়ের বুক খালি করেছে’

রায় প্রকাশের পর আল্লামা মামুনুল হক

উপজেলা প্রতিনিধি, মহেশখালী (কক্সবাজার)

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী লেডি ফেরাউন হাসিনা বাংলার ঘরে ঘরে হাজার হাজার মায়ের বুক খালি করে লাশের মিছিল করেছে।

সোমবার (১৭ নভেম্বর) মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস মহেশখালী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতীয় ব্রাহ্মণ্যবাদী সরকারকে খুশি করার জন্য ভারতের সংবিধানের ফটোকপি বাংলায় এনে পেস্ট করে তা দিয়ে দেশ চালিয়ে জুলুম নির্যাতনের মাধ্যমে আলেম-ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে খুন করে যুগ যুগ ধরে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল।

তিনি মন্তব্য করেন, যারা জুলাই সনদ বাস্তবায়নে ‘না’-সহ জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পক্ষে নয় তারা নিশ্চয় আওয়ামী লীগের দোসর।

কিন্তু বাংলার প্রতিবাদী মানুষ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তাপ প্রতিহত করে দিয়েছে এবং আজ বাংলার মাটিতে সেই লেডি ফেরাউনের বিচার করে প্রমাণ করেছে যে এ দেশে ফ্যাসিবাদের আর কোন ঠাই হবে না।

বাংলাদেশ খেলাফত মজলিস মহেশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা রহমত উল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা আতা উল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাও. আবু সাঈদ নোমান, সাংগঠনিক সম্পাদক মাও. এনামুল হক মুছা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি, মাও. জাহেদুজ্জমান, ছাত্র মজলিস সভাপতি আব্দুল আজিজ, কক্সবাজার জেলা সভাপতি মাওঃ আবছার উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মাও. মহসিন শরীফ, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাও. জে এইচ এম ইউনুস, সাংগঠনিক সম্পাদক মাও. সোলাইমান, হেফাজত ইসলাম মহেশখালী সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিস মহেশখালী উপদেষ্টা মাও. জামালুল আনোয়ার,যুব মজলিস কক্সবাজার জেলা সভাপতি মাও. হাফিজ উদ্দিন, ছাত্র মজলিস কক্সবাজার জেলা সভাপতি আজিম উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাও. রহমতুল্লাহ, সঞ্চালক, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাও. আবুল খাইর প্রমুখ।

রাজনৈতিক প্রতিহিংসার জেরে আ. লীগ নেতার হামলা, নারীদের শ্লীলতাহানি

মাসুদ চৌধুরীর গ্রেপ্তারের খবরে ফেনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আওয়ামী লীগের মতো জনরায়কে ভয় পায় বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

১৭ বছরে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

মিরসরাইয়ের বিনোদন স্পটে পর্যটকের ঢল

মেঘনা উপকূল ঘিরে লক্ষ্মীপুরের পর্যটন স্পট, লোকে লোকারণ্য

এনসিপি নেতাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি ছাত্রদল সাধারণ সম্পাদকের

জামায়াত নেতাকর্মীদের ‘মেরুদণ্ডহীন’ বললেন ছাত্রশক্তি নেত্রী

বৃদ্ধকে বাঁচাতে খাদের কিনারায় বাস, রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রীর প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে ১০ গ্রামবাসীর সংঘর্ষ, দুইজন নিহত