হোম > সারা দেশ > চট্টগ্রাম

নদীতে ট্রাক্টর উল্টে এক পরিবারের তিন নারী নিহত

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় ট্রাক্টর উল্টে নদীতে পড়ে এক পরিবারের তিন নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের ইমন মিয়ার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০), ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। তাদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগিনা বউ।

সরেজমিনে জানা যায়, নিহত তিন নারী তিতাস নদীতে গোসল করতে ছিলেন এমন সময় রাজাপুর থেকে কড়িকান্দি বাজারগামী একটি খালি ট্রাক্টর ইমন মিয়ার বাড়ির সামনে এসে উল্টে তিতাস নদীতে তাদের উপর পড়ে যায়। ঘটনা স্থলেই রিনা ও রুজিনা মারা যায় এবং সামছুন নাহারকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস সহয়তায় উদ্ধার কার্যক্রম চালায় এবং ট্রাক্টর জব্দ করি। চালককে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে খোঁজ করে তাকে পাওয়া যায়নি। তবে চালককে ধরার জন্য কাজ করা হচ্ছে।

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন