হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসিনার রায়কে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সতর্ক পুলিশ

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকার ৪২ কিলোমিটারের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। তবে জনজীবন ও যান চলাচল রয়েছে স্বাভাবিক। সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার দিন ধার্য ছিল সোমবার। এ লক্ষ্যে নাশকতা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার উত্তরে পৃথকভাবে সামুকসার ও মিয়াবাজার অংশে এবং দক্ষিণে দত্তসার ও জগন্নাথদিঘি অংশে চেকপোস্ট বসানোসহ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়াও মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার লাকসাম রোডের মাথায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব স্থানে সন্দেহজনক যানবাহন তল্লাশি করা হচ্ছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘এএসপি সার্কেলের নেতৃত্বে বেশ কয়েকটি গাড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে।’

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, কলেজ প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ