হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড়ে বিপর্যস্ত মানুষ, রুমায় শীতার্তদের পাশে বিজিবি

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানের রুমা উপজেলায় তীব্র শীতে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার সকালে উপজেলার সাঙ্গু সরকারি কলেজ মাঠে ৯বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলার চান্দাপাড়া ও পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া ও সাইপ্রোপাড়া, সদরঘাট এলাকা, জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার। বিতরণকালে তিনি বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি সবসময় সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকে। বর্তমান শৈত্যপ্রবাহে পাহাড়ের দরিদ্র মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও জনকল্যাণম‚লক এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে স্থানীয় বাসিন্দারা বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে দুর্গম পাড়াগুলো থেকে আসা বয়স্ক নারী-পুরুষ এবং এতিমখানার শিক্ষার্থীরা এই সহায়তায় ভীষণ খুশি।

এসময় বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো. জসিম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, ইতোপূর্বে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) গরীব ও দুঃস্থদের মাঝে খাবার, ত্রাণসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার