হোম > সারা দেশ > চট্টগ্রাম

১১ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, খুঁজে পেতে পরিবারের আকুতি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের কমলনগরে মো. শরীফ নামে ১১ বছর বয়সি এক মাদ্রাসাছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। শরীফের খোঁজে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মা মোফাশেরা বেগম।

রোববার (২৮ জুন) সকাল পর্যন্ত শরীফকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কোথাও তার সন্ধান পেলে কমলনগর থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে পরিবার। এর আগে ১৭ জুন সকালে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। শরীফ স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র এবং একই এলাকার রিকশাচালক করিম চৌধুরীর ছেলে।

নিখোঁজ শরীফের মা মোফাশেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ঘটনার দিন ভোরে শরীফ নামাজ পড়তে ওঠে। পরে তাকে ২০ টাকা দিলে সে বিস্কুট কিনে এনে খায়। এরপর সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় তাকে খুঁজেও পাইনি। আত্মীয়স্বজনের বাড়িতেও সে যায়নি।’

নিখোঁজ শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন বলেন, ‘১১ দিন ধরে শরীফকে কোথাও খুঁজে পাচ্ছি না। দয়া করে কোথাও তাকে দেখলে কমলনগর থানায় যোগাযোগের অনুরোধ করছি। তার শোকে আমার শাশুড়ি অনবরত কান্না করে যাচ্ছেন।’

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বলেন, ‘শরীফের নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা তাকে খুঁজে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ছাড়া কেউ তার সন্ধান পেলে কমলনগর থানায় যোগাযোগের অনুরোধ জানাচ্ছি।’

অনুমতি ছাড়া বিদেশে গমন করা সেই ইউপি চেয়ারম্যানের তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে

কেপিএম পেপার মিলস পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

মাইক্রোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের, আহত ২

জনবল সংকটে রাজস্থলীতে ভেঙে পড়েছে প্রশাসনিক কার্যক্রম, সেবাবঞ্চিত মানুষ

২১ বছর ধরে বন্ধ পুঁটিবনিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

সীতাকুণ্ডে নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে ভোগান্তির শিকার পৌরবাসী

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩, আহত ৬

উৎসবে নিত্যপণ্যের দাম কমানোর ব্যাতিক্রমি উদ্যগ

চাঁদপুরে স্ত্রীর ছবি বুকে ধরে স্বামীর আত্মহত্যা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ