হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইনানীতে গ্যাসের আগুনে বিস্ফোরণ, দগ্ধ বাপেক্সের ৭ সদস্য

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে নলকূপ খননের সময় বের হওয়া গ্যাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) সাতজন সদস্য আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম। তিনি জানান, সম্প্রতি আগুন নেভানোর পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে।

এ ঘটনায় বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা। বাকি তিনজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে টানা এক মাস পর ইনানীর ওই গ্যাসকূপের আগুন নেভানো হয়। এরপর সেখানে সার্ভের কাজ শুরু করা হয়। গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়।

আশা করা হচ্ছে, এই আগুনের নিচে ৫০০ পিএসআই প্রাকৃতিক গ্যাস থাকতে পারে।

মাদারীপুরে ১১ ঘণ্টা প‌র যান চলাচল স্বাভা‌বিক

২৪ বছর পর অপহরণ ও হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নবীনগরে লকডাউনের প্রভাব নেই, জনজীবন স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক বাসের ধাক্কায় চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০

সরাইলে ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচন নিয়ে অবহিতকরণ সভা

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ফেনীতে গভীর রাতে মাদরাসা ও সাব-রেজিস্ট্রি অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে ‘ঢাকা মেইল’ ট্রেনে আগুন

মেধাবীরা সবার আগে বাংলাদেশকে ধারণ করলেই দেশ এগিয়ে যাবে

আন্দোলন নিয়ে বিভক্তি, কাটেনি অচলাবস্থা