হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির দায়িত্বে আশেক-আ. রহমান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের মতামত ও কণ্ঠভোটের মাধ্যমে ২০২৬-২০২৭ মেয়াদের ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার অফিসপ্রধান জি এ এম আশেক উল্লাহ সভাপতি এবং দেশ টিভির কক্সবাজার প্রতিনিধি আবদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য পদে সহসভাপতি হয়েছেন মোহাম্মদ উর রহমান মাসুদ (দৈনিক নিরপেক্ষ ও দি ইভনিং নিউজ) এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইসলাম মাহমুদ (দৈনিক মানবকণ্ঠ)।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন—মোহাম্মদ হাশিম (দৈনিক ভোরের ডাক), আনছার হোসেন (দৈনিক আমার দেশ), ইব্রাহিম খলিল মামুন (দৈনিক সমকাল ও বাসস), মাওলানা নুরুল হক চকোরী (দ্য মর্নিং নিউজ), আজাদ মনসুর (বাংলাদেশ বেতার), স ম ইকবাল বাহার চৌধুরী (অগ্রযাত্রা), আনোয়ার হোসাইন (দৈনিক আমার দেশ) ও শামশুল আলম শ্রাবণ (প্রতিদিনের বাংলাদেশ)।

শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ

যেভাবে বিএনপির কর্মসূচিতে বেজে উঠলো শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

ব্যবসা নয়, হাসপাতাল হতে হবে মানবসেবার প্রতিষ্ঠান

ডিসেম্বরে কোনো আপার এ দেশে আসার সুযোগ নেই

সরকারের ৭ মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে

শাহরাস্তিতে আ.লীগ ও যুবলীগের ৬ নেতা আটক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই চকরিয়ার বাসিন্দা

বাউন্ডারি ওয়াল নির্মাণের নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের ৪০ বছরের চলাচলের পথ বন্ধের পাঁয়তারা

সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত