হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে টমটম চালকের গলা কাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে এক টমটম চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাতে জেলার সোনাগাজী উপজেলার সওদাগর হাট ব্রিজের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মনোরঞ্জন দাস (৭০) উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের রাখাল ডাক্তার বাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ওই ব্রিজ সংলগ্ন খালের পাড়ে এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশ শনাক্ত করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনোরঞ্জন দীর্ঘ সময় ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। মাত্র এক সপ্তাহ আগে কিস্তিতে এই অটোরিকশাটি কেনেন। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেছে। ঘটনাস্থলের পাশেই টমটমটি পড়ে ছিল।

সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম জানান, সুরতহাল অনুযায়ী এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান