হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের চন্দনাইশে একটি গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ২ জন দগ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চরপাড়া বাজারের ওই সিলিন্ডারের গুদামে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। পরপর ৪/৫ টি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুদামের একটি দেয়াল ধসে পড়ে ও টিনের চাল উড়ে গিয়ে আগুন ধরে যায়। গুদামের মালিক মাহবুবুল আলম ও কর্মচারী মোহাম্মদ লিটন দগ্ধ হন। পাশাপাশে বিস্ফোরণের ঘটনায় আশপাশের আরো কয়েকজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

এদিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দগ্ধ দুই জনসহ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ জসিম জানান, ভোরে অবৈধভাবে গুদামের ভেতরে মালিক ও কর্মচারি মিলে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস রিফিল করছিলেন। এসময় অসাবধানতা বশত ৪/৫ টি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধ গুদাম মালিক ও কর্মচারীর অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম