হোম > সারা দেশ > চট্টগ্রাম

রায়পুরে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

রায়পুরে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী উদ্বোধন

‎লক্ষ্মীপুরের রায়পুরে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার ও দুই দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনী (২০২৫–২০২৬) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সহযোগিতায় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠান বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়।

‎

‎প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব প্রশান্ত কুমার দাস ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়।

‎

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. অজয় কান্তি মন্ডল।

‎

‎এ ছাড়া বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম এবং উপজেলা আইসিটি কর্মকর্তা শুভ্রজিত রায়।

‎

‎দুই দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনীতে ২২টি স্টল অংশ নেয়। স্টলগুলোতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি, কৃষি উদ্ভাবন, বিজ্ঞানভিত্তিক মডেল, তথ্যপ্রযুক্তি সেবা এবং বিভিন্ন প্রয়োগযোগ্য উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী ঘুরে দেখতে বিভিন্ন বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

‎

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান