হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে অপহৃত পল্লি চিকিৎসকের মুক্তি মিলেছে ১০ লাখ টাকায়

উপজেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কামাল উদ্দিন ওরফে বিএ কামাল। ছবি: আমার দেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বাড়ি থেকে অস্ত্রের মুখে এক পল্লি চিকিৎসক অপহরণের আট দিন পর ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াছ ও তার পরিবার।

অপহৃত চিকিৎসককে উদ্ধারে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালালেও উদ্ধার করতে পারেননি।

গত রোববার দুপুর ১টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে দিনের বেলায় অপহরণ করে গহিন পাহাড়ি এলাকার দিকে নিয়ে যায় স্বশস্ত্র ডাকাতের দল।

টেকনাফে অপহরণের পর মোটা অঙ্কের মুক্তিপণ বাণিজ্য নতুন নয়। ইতিপূর্বে বহু কৃষক, শিক্ষক, ব্যবসায়ীকে ধরে নিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে।

অপহৃত কামাল উদ্দিন ওরফে বিএ কামাল (৬৫) ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

গতকাল ৬ জুলাই অপহরণ করে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল জানতে চাইলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

পরিবারের সদস্যরা জানান, ২৮ জুন দুপুরে পাহাড়ি এলাকা থেকে একদল সশস্ত্র দুর্বৃত্ত কামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গহিন পাহাড়ি এলাকার দিকে চলে যায়। অবশেষে জমি বন্দক দিয়ে মুক্তিপণের টাকা দিতে হো পল্লি চিকিৎসককে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ‘পল্লি চিকিৎসক ফিরে আসার বিষয়টি শুনেছি, তবে মুক্তিপণের বিষয় আমার জানা নেই।’

এমএইচ

টেকনাফ-সেন্টমার্টিনে ছয় দিন ধরে বন্ধ নৌ চলাচল

চট্টগ্রামে ৩৩০ মিলিমিটার বৃষ্টি, পাহাড়ধসের শঙ্কা

অতিবর্ষণে চট্টগ্রাম নগরীর সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫

নবীনগরে তৃতীয় শ্রেণির ছাত্রকে অপহরণের অভিযোগ

ডিও লেটারে চেয়ার গেল ওসির

ছাগলনাইয়ায় পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

চকরিয়া ও মাতামুহুরিতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত

নবীনগরে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের অভিযোগ

ভারী বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়, বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ