হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে টাস্কফোর্স অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ জুন বিকেলে একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে এবং কুমিল্লা বিজিবি ১০ ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিকেল সাড়ে ৪টার দিকে রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের আতশবাজি, কসমেটিকস সামগ্রী ও বাসমতি চাল রয়েছে।

বিজিবি জানায়, উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা। জব্দকৃত পণ্যসমূহের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

গণপিটুনিতে নিহত অন্তরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

সেফটিক ট্যাংক থেকে মিস্ত্রিকে তুলতে গিয়ে শালা-দুলাভাইয়ের মৃত্যু

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক নিয়ে আপস নয়: এমপি মনিরুল হক চৌধুরী

জাগপা নোয়াখালী জেলা কমিটির দায়িত্বে আবু নাছের ও তারেক রহমান

রায়পুরে মা ও ৩ মেয়েকে হত্যায় অজ্ঞাতদের নামে মামলা

স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: ৬ জনের বিরুদ্ধে মামলা