হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১

উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়িতে জিপগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শাকিল (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার খিরাম-নানুপুর সড়কের লম্বাটিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী শাকিল খিরাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বাড়ির আব্দুল কাদেরের ছেলে। এ দুর্ঘটনায় আলাউদ্দীন তালুকদার (৩৯) নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনায় নিহত শাকিল ও আহত আলাউদ্দীন মোটরসাইকেলযোগে চট্টগ্রাম নগরী থেকে শাকিলের গ্রামের বাড়ি খিরাম ইউনিয়নের মগকাটা গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। আহত আলাউদ্দীন তালুকদারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি মো. সেলিম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ফিরে এলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি