হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুরাদনগরে মিথ্যা মামলা প্রত্যাহারে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট পালন

উপজেলা প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ও রামচন্দ্রপুর বাজার এলাকায় আধাবেলা ধর্মঘট পালন করেছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। মিথ্যা মামলা প্রত্যাহার ও বাড়ি বাড়ি পুলিশি হয়রানির বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাদের এ কর্মসূচি পালন করা হয়।

মুরাদনগর সদরের মুদি ব্যবসায়ী জয় ভৌমিক বলেন, ৫ আগস্টের কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নেতাকর্মীদের দিয়ে আমাদের বাজার থেকে চাঁদাবাজি বন্ধ করেছেন। আমরা নিরাপদে ব্যবসা করছি। অথচ সেই বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা বানোয়াট মামলা করেছে। এর প্রতিবাদে আমরা আধাবেলা ধর্মঘট পালন করছি।

বস্ত্র ব্যবসায়ী আল আমিন বলেন, এখন আমাদের বেচা বিক্রির মুখ্যম সময় তবুও আমরা ধর্মঘট পালন করছি। কারণ বিএনপির নেতাদের কারণেই চাঁদামুক্ত ব্যবসা করছি।

রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী শান্তি ভূষন বলেন, জেলা বিএনপি নেতা মহিউদ্দিন মোল্লাসহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘট চলছে। অবিলম্বে মামলা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দাবি আদায়ে যেন আর কোনো শ্রমিককে প্রাণ দিতে না হয়: শাহজাহান এমপি

৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন এমপি

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

টেকনাফ স্থলবন্দর খুলছে, মিয়ানমার থেকে পণ্য আসা শুরু

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

মে দিবসেও ছুটি মিলেনি স্টিল মিল শ্রমিকদের

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই

ছাত্রলীগের দেড় মিনিটের মিছিল

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

অসহায়দের মুখে তৃপ্তির হাসি ফোটাচ্ছে ‘মানবতার ভাতের হাঁড়ি’