হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনী সরকারি কলেজে ফরিদ-কমরুল প্যানেল জয়ী

শিক্ষক পরিষদ নির্বাচন

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনে ফরিদ-কমরুল প্যানেলের সকল প্রার্থী নির্বাচিত হয়েছেন। সোমবার কলেজের শিক্ষক মিলনায়তনে নির্বাচনে ৭০ ভোটারের মধ্যে ৬৬ জন ভোট দেন।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৪১ ভোট পেয়ে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আলম ভূঁইয়া নির্বাচিত হন। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান সম্পাদক জহির উদ্দিন। তিনি পেয়েছেন ভোট ২৫।

যুগ্ম সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল হাসান নির্বাচিত হন। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ আলী।

কোষাধ্যক্ষ পদে উদ্ভিদ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আক্তার পপি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইসতিয়াক উদ্দীন।

ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে বাংলা বিভাগের প্রভাষক মাহবুব আলম নির্বাচিত হন। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক প্রতীক সিকদার।

প্রধান নির্বাচন কমিশনার ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম মোস্তফা শান্তিপূর্ণ ভোটগ্রহণে সহযোগিতার জন্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকারসহ সংশ্লিষ্ট সবাকে ধন্যবাদ জানান।

জেডএম

চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তা বিষয়ে আঞ্চলিক প্রশিক্ষণ শুরু

প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগে ভাগ্নে গ্রেপ্তার

প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, লুটপাট

স্কুলছাত্রকে গুলির ঘটনায় কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে আবারো পাথর নিক্ষেপ, আহত যুবক

খাগড়াছড়িতে ৮ ফুটের অজগর উদ্ধার

ফরিদগঞ্জের পল্লী বিদ্যুতের ডিজিএম নিজ কার্যালয়ে অবরুদ্ধ

নোয়াখালীতে ব্যবসায়ী রফিক উল্যাহকে দাফন

প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ের নায়ক প্রবাসী রানা গ্রেপ্তার

চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন