হোম > সারা দেশ > চট্টগ্রাম

এমপি হলে সরকারি হাসপাতালেই চিকিৎসা করব: রুমিন ফারহানা

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি বিদেশে নয়, এলাকার সরকারি হাসপাতালেই চিকিৎসা নেবেন।

রোববার সন্ধ্যায় সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, “আমরা সব সময় দেখে এসেছি—মন্ত্রী ও এমপিরা অসুস্থ হলে ব্যাংকক, সিঙ্গাপুরসহ বিদেশে গিয়ে চিকিৎসা করান। কিন্তু আমি যদি জনগণের ভোটে, আল্লাহর রহমতে এমপি নির্বাচিত হই, তাহলে এলাকার সরকারি হাসপাতালেই চিকিৎসা নেবো। তখন ওই হাসপাতালে চিকিৎসক, ওষুধ ও প্রয়োজনীয় যন্ত্রপাতির কোনো ঘাটতি থাকবে না।”

তিনি আরও বলেন, “আমার কোনো দল নেই। আমি কোনো বিশেষ গোষ্ঠীর এমপি হবো না। আমার কাছে সব দল ও মতের মানুষ সমান।”

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমি এমপি হলে শুধু দল করার কারণে কেউ কারো ওপর জুলুম করতে পারবে না। মিথ্যা মামলা হতে দেবো না। কেউ যদি বিনা অপরাধে কারাগারে থাকেন এবং তার পরিবার আমার সঙ্গে যোগাযোগ করে, তাহলে তার জামিনের দায়িত্ব আমি নেবো।”

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে হাঁস প্রতীকের এই প্রার্থী বলেন, “আমার কোনো বাহিনী নেই। আপনারাই আমার বাহিনী। আপনারাই আমার হাঁস পাহারা দেবেন। আমার ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, হাঁস যেন কেউ চুরি করতে না পারে।”

সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব

মেয়রসহ চসিককে বোকা বানিয়ে মনোরেলের চুক্তি করেছিল প্রতারক

বিদ্যুতের সার্ভার বিপর্যয়ে সীতাকুণ্ডে জনদুর্ভোগ

মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারে দেড় কোটি টাকা অনুদান দিল বিআরটিএ

খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত

হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা

চট্টগ্রাম কারাগারে মৃত নুরুল আলমের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

রাউজানে স্বেচ্ছাশ্রমে ৬০০ ফিট সড়ক সংস্কার গ্রামবাসীর