হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শিশুপুত্র নিহত

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও এক শিশুপুত্র নিহত হয়েছে। এ ঘটনায় দম্পতির আরও এক সন্তান গুরুতর আহত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টায় উখিয়া উপজেলার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কপি নুর (৩০) ও তার ছোট ছেলে মোহাম্মদ আনছার (৬)। আহত বড় ছেলে মোহাম্মদ সলিম (১০)। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের নেতা দিল মুহাম্মদ জানান, অভিযুক্ত স্বামী মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। কিছুদিন আগে মাদকসংক্রান্ত ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পেছনে স্ত্রীকে সন্দেহ করে তিনি ক্ষুব্ধ ছিলেন। এর জেরে প্রথমে স্ত্রীকে ছুরিকাঘাত করেন। পরে সন্তানেরা বিষয়টি দেখে ফেলায় তাদের ওপরও হামলা চালান। এতে ঘটনাস্থলেই মা ও ছোট ছেলে নিহত হন। পরে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করেন এবং আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উখিয়া থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

‘মামলা করলে আবার মারব’এলজিইডি কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি

পাহাড়ে ঝুঁকিতে বাস করা বাসিন্দাদের সরাতে তৎপর প্রশাসন

বান্দরবানে পাহাড়ধসের তীব্র শঙ্কা, ৩ উপজেলায় উচ্চ সতর্কতা

শাবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের মারামারি নিয়ে তদন্ত কমিটি গঠন

মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর, প্রশাসনের ত্রাণ ‌বিতরণ

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালী, লক্ষাধিক মানুষ পানিবন্দি

চৌদ্দগ্রামে জোরপূর্বক বিধবার বাড়ির ভাউন্ডারি দেয়াল ভাঙচুর

রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালীতে বালু তোলায় ভাঙছে বেড়িবাঁধ, পানিবন্দি ২০ হাজার মানুষ