হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় সাংবাদিককে প্রাণ নাশের হুমকির প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

সাংবাদিকের বিরুদ্ধে ‘গফুর ভূইয়া মিডিয়া সেল’ নামক ফেসবুক পেইজ থেকে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা-১০ আসনে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভের সংবাদ প্রচারের জেরে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘গফুর ভূইয়া মিডিয়া সেল’ নামক ফেসবুক পেইজ থেকে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে চান্দিনা উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের আয়োজনে চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে হুমকি ও মিথ্যা প্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের আয়োজনে এ মানববন্ধনে দৈনিক আলোর বাংলাদেশ প্রতিনিধি মো. আনিছুর রহামান আনাছের সঞ্চালনায় বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও আনন্দ টিভি প্রতিনিধি মিজানুর রহমান ইমরান, সহ-সভাপতি ও দৈনিক কুমিল্লার আলো প্রতিনিধি একে এম আজাদ হাসান, চান্দিনা উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক, মাই টিভি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি শাহজালাল সরকার সাজু, যুগ্ম সম্পাদক ও দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি এটি এম মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ, দৈনিক কুমিল্লা প্রতিদিন প্রতিনিধি মো. ইয়াছিন আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের খবর প্রতিনিধি মো. আনোয়ার পারভেজ শিমুল, অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মো.আবুল খায়ের, সহকারী অর্থ বিষয়ক সম্পাদক ও জেএটিভি প্রতিনিধি নূর মোহাম্মদ শ্রাবণ, দপ্তর সম্পাদক ও দৈনিক গণমুক্তি প্রতিনিধি মো. সাদ্দম হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি মো. ফখরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের সত্য প্রকাশ প্রতিনিধি এটি এম এমদাদুল ইসলাম, চান্দিনা উপজেলা প্রেস ক্লাবের সদস্য দৈনিক দেশ প্রতিদিন প্রতিনিধি মো. মোশারফ হোসেন, কুমিল্লা ২৪ প্রতিনিধি বায়জিদ হোসেন প্রমুখ।

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ