হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনী সীমান্তে দুই দিনে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি জানিয়েছে।

এর আগে বুধবার (১৯ নভেম্বর) ও বৃহস্পতিবার ( ২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জেলার ফুলগাজী-পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এ-সব মালামাল জব্দ করা হয়েছে।

এর মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রি পিস, পাঞ্জাবী, চকলেট, মদ ও কয়েকটি গরু রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ০১ কোটি ০৭ লক্ষ ৪৮ হাজার ১৭৫ টাকা।

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, জব্দ-কৃত মালামাল সংক্রান্তে পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিস এবং মাদক সমূহ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এ আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান